১৫ বছর ভোট নিয়ে গেছে ফ্যাসিস্ট হাসিনা, পুলিশ ও প্রশাসন, আমরা ভোট দিতে পারিনি, এবার আমরা ভোট দিতে চাই। আমরা এখানে অনেক নির্যাতিত হয়েছি। এবার আমরা হিন্দু ও মুসলিমসহ অন্যান্য ধর্মালম্বীর ভাই বোনরা ভোট দিতে চাই। আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন।
বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মলানি, ছেপড়িকুড়ার একাধিক নির্বাচনী পথসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এখন আমরা একটু শান্তিতে ঘুমাতে পারছি, মিথ্যা মামলার ভোগান্তি নেই, ধানক্ষেতে রাত্রীযাপন করতে হয় না।
মির্জা ফখরুল বলেন, এখন দেশটাতে একটু শান্তি দরকার আমরা নির্বাচিত হয়ে সরকারে গেলে সবার আগে দেশে দেশের শান্তি ফেরাব।
রাজনৈতিক জীবনে নিজের স্বচ্ছতা তুলে ধরে ফখরুল বলেন, মানুষের জন্য কাজ করতে এসে বসত বাড়ির অর্ধেক বিক্রি করে দিয়েছি, কারো উপকার করে এক কাপ চা পান করিনি। আমরা প্রতিশোধ নেব না, আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না, এ দেশটাতে পুনরায় শান্তি প্রতিষ্ঠিত করতে চাই।
এসময় সামনের নির্বাচনে ধানের শীষে ভোট চান মির্জা ফখরুল।

