বরিশাল জেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে মৃধারহাট সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে ডিও (D.O.) লেটার প্রদান করেছেন বরিশাল-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিশেষ কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের অন্যতম দাবি ছিল মৃধারহাটে একটি স্থায়ী সেতু নির্মাণ। সেতুটি নির্মিত হলে স্থানীয় জনগণের যাতায়াত সহজ হবে, কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এ লক্ষ্যে প্রকল্পটির দ্রুত অনুমোদনের অনুরোধ জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে ডিও লেটার পাঠিয়েছেন সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি।

এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রকল্পটি অনুমোদন করলে বহুদিনের ভোগান্তির অবসান হবে এবং এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।
হাছিবুর রহমান (এডিটর বাংলাদেশ টাইমস)

