রাজধানীর উত্তরা পশ্চিম থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ খালিদ মনসুর।
২৫ মার্চ (বুধবার) তিনি উত্তরা পশ্চিম থানায় যোগদান করেন। এর আগে গত ২৪ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক কার্যালয় আদেশের মাধ্যমে ডিএমপি বনানী থানা থেকে তাকে উত্তরা পশ্চিম থানায় পুলিশ পরিদর্শক (ওসি) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। একই চিঠিতে সাবেক ওসি কাজী মো. রফিক আহমেদকে ডিএমপি গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে।

নবাগত ওসি মোহাম্মদ খালেদ মনসুর সম্পর্কে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ডিএমপির শাহবাগ থানায় দায়িত্ব পালন করেন। সবশেষ ডিএমপি গুলশান বিভাগের বনানী থানা থেকে উত্তরা পশ্চিম থানার ওসি হিসেবে তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানায় যোগদানের বিষয়ে নবাগত ওসি মোহাম্মদ খালেদ মনসুর বাংলাদেশ টাইমস কে বলেন, এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার পাশাপাশি যেকোন অপরাধ দমনে সকলের সহযোগিতা চাই।
হাছিবুর রহমান (এডিটর, বাংলাদেশ টাইমস)

