বাংলা নাট্যজগতে আসছে নতুন চমক। জনপ্রিয় দুই মুখ শেফা ও ফয়েজ চৌধুরী এবার প্রথমবারের মতো একসাথে অভিনয় করতে যাচ্ছেন ১০০ পর্বের ধারাবাহিক নাটক ‘কুলসুম’-এ। ইতোমধ্যেই এই জুটিকে ঘিরে দর্শকদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।

নাটকটি প্রযোজনা করছেন তরুণ প্রযোজক রিপন মিয়া এবং পরিচালনায় রয়েছেন সুনামধন্য চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর। শক্তিশালী গল্প, বাস্তবধর্মী উপস্থাপনা এবং তারকা সমন্বয়ে ‘কুলসুম’ নাটকটি হতে যাচ্ছে চলতি সময়ের অন্যতম আলোচিত ধারাবাহিক—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষ করে অভিনেত্রী শেফা তার সাবলীল অভিনয় ও ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রমাণ করে ইতোমধ্যেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

অন্যদিকে, ফয়েজ চৌধুরীও তার পরিপক্ক অভিনয় দক্ষতা দিয়ে নাট্যপ্রেমীদের কাছে পরিচিত এক শক্তিশালী অভিনেতা। এই দুই তারকার প্রথমবার একসাথে কাজ করা ‘কুলসুম’ নাটককে দিয়েছে আলাদা মাত্রা।
নির্মাতা শফিক সাগর জানান, “গল্প ও চরিত্রের গভীরতা বিবেচনায় আমরা শেফা ও ফয়েজ চৌধুরীকে বেছে নিয়েছি। তাদের রসায়ন দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলে আমি আশাবাদী।”
প্রযোজক রিপন মিয়া বলেন, “আমরা চেষ্টা করছি দর্শকদের জন্য মানসম্মত একটি ধারাবাহিক উপহার দিতে। আশা করি ‘কুলসুম’ নাটকটি সবার ভালো লাগবে।”
জানা গেছে, খুব শিগগিরই নাটকটির শুটিং শুরু হবে এবং জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেলে এটি প্রচারিত হবে।
দর্শকদের এখন একটাই অপেক্ষা—শেফা ও ফয়েজ চৌধুরীর জুটি ‘কুলসুম’-এ কতটা জাদু ছড়াতে পারে!

