মৃধারহাট সেতু নির্মাণ প্রকল্প অনুমোদনে মন্ত্রীর কাছে এমপি জয়নুল আবেদীনের ডিও লেটার বরিশাল জেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে মৃধারহাট সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে ডিও (D.O.) লেটার প্রদান করেছেন বরিশাল-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিশেষ কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি।
জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের অন্যতম দাবি ছিল মৃধারহাটে একটি স্থায়ী সেতু নির্মাণ। সেতুটি নির্মিত হলে স্থানীয় জনগণের যাতায়াত সহজ হবে, কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এ লক্ষ্যে প্রকল্পটির দ্রুত অনুমোদনের অনুরোধ জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে ডিও লেটার পাঠিয়েছেন সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি।

এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রকল্পটি অনুমোদন করলে বহুদিনের ভোগান্তির অবসান হবে এবং এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।
বরিশাল-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিশেষ কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি।মুলাদী–মীরগঞ্জ সেতু নির্মাণ কেন পিছিয়ে গেল?
বরিশালের বহুল প্রত্যাশিত মুলাদী–মীরগঞ্জ সেতু নির্মাণ প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন—কেন থমকে আছে এই স্বপ্নের বাস্তবায়ন?
দীর্ঘদিন ধরে সাবেক ও বর্তমান একাধিক সংসদ সদস্য, মন্ত্রী, সচিব, অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টায় সেতুটির পরিকল্পনা, স্থান নির্বাচন, প্রাক্কলিত ব্যয় নির্ধারণ এবং বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
সর্বশেষ মাটি পরীক্ষা (Soil Test) ও সম্ভাব্যতা যাচাই (Feasibility Study) কার্যক্রমও সম্পন্ন হয়।
তাহলে হঠাৎ করে কোন কারণে নির্মাণ প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে? প্রকল্পটি কি কোনো প্রশাসনিক জটিলতায় আটকে আছে, নাকি অর্থায়ন, নকশা বা অন্য কোনো কারণে বিলম্ব হচ্ছে?
বাবুগঞ্জ, মুলাদী, মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার লাখো মানুষের বহু বছরের প্রাণের দাবি এই সেতু। এটি বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও আঞ্চলিক অর্থনীতিতে এক নতুন দিগন্তের সূচনা হবে।
যুগের পর যুগ ধরে লালিত এই স্বপ্ন বাস্তবায়নের দ্বারপ্রান্তে এসে কেন থমকে রয়েছে ; এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকার মানুষের পক্ষ থেকে একটি সুস্পষ্ট ব্যাখ্যা ও প্রকল্পের বর্তমান অগ্রগতি জানার জোর দাবি জানাচ্ছি।
লাখো মানুষের স্বপ্নের মুলাদী–মীরগঞ্জ সেতুর কাজ কবে শুরু হবে? এ প্রশ্নের উত্তর এখন সময়ের দাবি।

বরিশাল প্রতিনিধি